আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি দাবি করছে, ওই হামলায় সিরিয়ার ৩০ সেনা নিহত হয়েছে।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করেছে। পরে উপায়হীন হয়ে সিরিয়ার সরকার ইরান এবং রাশিয়ার কাছে সন্ত্রাসীদের মোকাবেলায় সহযোগিতা চায়। দেশ দুটি শুরু থেকেই সিরিয়ার সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করে আসছে।#
342/